ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৭:৫৯ পিএম

মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান

সংগীতশিল্পী রিচার্ড স্টারবান

গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন।
 
শনিবার (১৫ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ড কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
 
পরিবার ও ব্যান্ডের দেওয়া বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে মারা যান স্টারবান। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় তার মৃত্যু হয়েছে।
 
১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান। এর আগে তিনি সংগীতসম্রাট এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করতেন। সেই কাজ ছেড়ে তিনি যোগ দেন এই ভোকাল গ্রুপে। দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’ বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।
 
দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালে তার নিয়মিত সফর ও পরিবেশনা বন্ধ হয়ে যায়।
 
‘দ্য ওক রিজ বয়েজ’ তাদের সংগীতজীবনে পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে এবং ২৩ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশন করেছে। পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’-তেও পারফর্ম করেছে তারা।
এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে সফর করেছে দলটি। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তেও ব্যাকআপ ভোকাল দিয়েছিল তারা।
 
রিচার্ড স্টারবানের মৃত্যুতে কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান

১

আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

২

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা : ছেলের কারাদণ্ড

৩

জয়পুরহাটের কালাইয়ে শিকল দিয়ে আটকে রাখা ছোট ভাইকে উদ্ধার : দুই বড় ভাই আটক

৪

আমার প্রশান্তির উৎসই ভিকি, সে দারুণ সাহায্য করে: ক্যাটরিনা

৫

স্বামীর ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপির স্ত্রীর

৬