ভালো ফলনেও হতাশ বগুড়ার মরিচ চাষিরা
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মরিচের বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না কাক্সিক্ষত দাম। সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মুজরির পেছনে বাড়তি খরচ করে উৎপাদিত কাঁচামরিচ বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন চাষিরা। বগুড়ার স্থানীয় হাট-বাজারগুলোতে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০০ থেকে হাজার টাকা মণ দরে। কৃষকরা বলছেন, এই দামে মরিচ বিক্রি করে তাদের লোকসান হচ্ছে।
বাজারে নতুন কাঁচামরিচের সরবরাহ বাড়ার সাথে সাথে কমছে দাম। বিভিন্ন বাজার থেকে পাইকাররা মরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। বিশেষ করে বগুড়ার মহাস্থান বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়লেও কাক্সিক্ষত দাম না পেয়ে হতাশ চাষিরা। তাদের ভাষ্য, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৫ থেকে সর্বোচ্চ ২০ টাকায়। সরবরাহ বাড়ায় পাইকাররা এর ওপর দাম দিচ্ছেন না। জমি থেকে প্রতি মণ মরিচ আরও কম দামে কিনছেন তারা।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি চাষ মৌসুমে বগুড়ায় ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে ১৯ হাজার ২০৮ মেট্রিকটন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন ধরা হয়েছে ৩.৪৩ মেট্রিকটন। প্রতি কেজি মরিচের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা, প্রতি মেট্রিকটনে ৩০ হাজার টাকা। এত বগুড়ার সম্ভাব্য বাজার মূল্য দাঁড়ায় ৫৭৬ কেটি ২৪ লাখ টাকা।
বগুড়া সদরের চকমিঠুন এলাকার কৃষক আব্দুল হান্নান বলেন, আলুতে লোকসানের পর অনেক আশা নিয়ে এবার মরিচের আবাদ করেছিলাম, ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারের দাম দেখে খুবই হতাশ হচ্ছি। এমন বাজার থাকলে খরচ তোলাই মুশকিল হয়ে দাঁড়াবে।
আরেক কৃষক সুমন মিয়া বলেন, এখন বাজারে প্রতি মণ মরিচ ৬০০-৮০০ টাকা। এই দামে বিক্রি করলে আমাদের খরচই উঠবে না। বর্তমানে দাম একেবারেই কম। প্রথম দফায় মরিচ তুলছি, কম দামেই বিক্রি করতে হচ্ছে। আশা করছি, পরে ভালো দাম পাবো।
আরও পড়ুনকৃষকরা বলছেন, জমিতে বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না ন্যায্যমূল্য। কৃষকের কাছ থেকে প্রতিকেজি মরিচ কেনা হচ্ছে ১৫-২০ টাকায়। অথচ সেই মরিচই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকা কেজি দরে। উৎপাদন ও খুচরা বাজারের দামের এই বিশাল ব্যবধানের সুফল পাচ্ছেন না তারা। অথচ বছর ঘুরে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচ যোগ হয়েছে চাষাবাদে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচের উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে কৃষক পর্যায়ে মরিচের দাম কিছুটা কম।
কৃষকদের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। মরিচের উৎপাদন ও ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসলের দাম পান, সে লক্ষ্যে বাজার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন








_medium_1794751464.jpg)
