প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৬:৩৮ পিএম
গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি
সংগৃহীত,গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি
দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







