ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ পিএম

বিদ্যুতের চাহিদা পূরণে সরকারি অফিসেও রুফটপ সোলার স্থাপনের নির্দেশ

বিদ্যুতের চাহিদা পূরণে সরকারি অফিসেও রুফটপ সোলার স্থাপনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং টেকসই জ্বালানি নিশ্চিত করার লক্ষে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পের অংশ হিসেবে বগুড়ায় রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিজ মিরানা মাহরুখ। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় নেসকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব মিজ মিরানা মাহরুখ জানান, সরকারের অগ্রাধিকারভুক্ত এই রুফটপ সোলার প্রকল্পের জন্য ১,৫০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মাত্র ৫ শতাংশ সুদে এই খাতে ঋণ প্রদান করবে। তবে সরকারি অফিসের জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হবে না; সাধারণ কেনাকাটার প্রক্রিয়া অনুসরণ করেই অফিসগুলোতে সোলার স্থাপন করতে হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বগুড়ার বিভিন্ন সরকারি অফিসের রুফটপে সোলার স্থাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রীর জেলা হিসেবে এই জেলায় এ ধরনের কাজ আরও আগে হওয়া উচিত ছিল, যা কাঙ্ক্ষিত সময়ে হয়নি।

এখন দ্রুততার সঙ্গে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি নেসকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সোলার স্থাপনকাজে সর্বাত্মক সহায়তা এবং দ্রুত জরিপ কাজ শেষ করে গ্রাহকদের সোলারের আওতায় আনার কড়া নির্দেশ দেন।

আরও পড়ুন

পাশাপাশি উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধানদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন। প্রধান অতিথি পর্যালোচনা সভায় জানান, সরকার সাড়ে ৫ হাজার কিলোওয়ার্ট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষে কাজ করা হচ্ছে।

সভায় বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এক যুগোপযোগী ঘোষণা দিয়ে জানান, সিটি কর্পোরেশন এলাকার নতুন ভবন নির্মাণকারীদের জন্য রুফটপ সোলার স্থাপন বাধ্যতামূলক করা এবং যারা নিজ উদ্যোগে সোলার স্থাপন করবেন, তাদের হোল্ডিং ট্যাক্সের ২৫ শতাংশ মওকুফ বা ছাড় দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বগুড়ায় রুফটপ সোলার প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে প্রকল্পের কাজ আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের চাহিদা পূরণে সরকারি অফিসেও রুফটপ সোলার স্থাপনের নির্দেশ

১

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

২

নেপালের পরিবেশমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

৩

বগুড়ার নন্দীগ্রামে ধনুষ্টংকারে তরুণ ফুটবলারের মৃত্যু

৪

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

৫

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান

৬