ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:২৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ধনুষ্টংকারে তরুণ ফুটবলারের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে ধনুষ্টংকারে তরুণ ফুটবলারের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে শামীম হোসেন (৩৫) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে নন্দীগ্রাম উপজেলা ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শামীম হোসেন উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। স্কুলজীবন থেকেই খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৪দিন আগে কাজ করতে গিয়ে শামীমের পায়ে একটি লোহার পেরেক ঢুকে যায়। পরে কিছুটা বিলম্বে তিনি টিটেনাস ইনজেকশন গ্রহণ করেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বজনদের ভাষ্য অনুযায়ী, অসুস্থতার একপর্যায়ে তার পুরো শরীর শক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ধনুষ্টংকারে তরুণ ফুটবলারের মৃত্যু

১

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

২

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা জয় বাংলা শ্লোগান

৩

মা হওয়ার পর কিয়ারার পাশে ছিলেন যে ৩ অভিনেত্রী

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমনের সোনালি শীষ, শিলাবৃষ্টিতে কিছু ফসল মাটিতে মিশে গেছে

৫

বগুড়ার সোনাতলায় কাঠের সাঁকোই ভরসা জোড়গাছাবাসীর, ঝুঁকি নিয়ে পারাপার

৬