ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৮:৪৬ পিএম

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রজনন স্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে স্থানীয়দের পরামর্শ প্রদান করেন কুন্দগ্রাম ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোসলিম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য রিজভী আহম্মেদ, হেলাল উদ্দীন, হাসনা বানু, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর রায়হান আলী, চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম, গ্রাম পুলিশের প্রধান রফিকুল ইসলাম, গ্রাম পুলিশ আকরাম হোসেন, সমল চন্দ্র, মন্টু প্রামানিক, আবেদ আলী, নন্দলাল, হিরা রবিদাস, শহিদুল ইসলাম, বাবু লালসহ স্থানীয় নেতৃবর্গ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার- ২

২

তাহিয়্যাতুল মসজিদ নামাজের ফজিলত

৩

ডিসেম্বর পর্যন্ত গ্যাসের সরবরাহ নিশ্চিত: বিদ্যুৎমন্ত্রী

৪

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

৫

স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা কি শিরক?

৬