ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৬:০৯ পিএম

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, বললেন ‘পরগাছার রানি’

ব্র্যান্ড প্রমোশন নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন আরেক চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে লক্ষ্য করে নানা মন্তব্য করেন তিনি। সেখানে অপুকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না। তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। এবার সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন পরীমনি।

স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্য মতে- ‘একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

আরও পড়ুন

এরপর অপু বিশ্বাসের বক্তব্যকে কটাক্ষ করে পরীমনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XDi।’

পরীমনির এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই চিত্রনায়িকার এই পাল্টাপাল্টি অবস্থান বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, বললেন ‘পরগাছার রানি’

১

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

২

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

৩

বাংলাদেশ হোন্ডায় নিয়োগ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ

৪

টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল

৫

নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

৬