ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ১২:০৫ পিএম

বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত

বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম। মামলার নম্বর ৩২।

এজাহারে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামিরা এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার সুযোগ খুঁজছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাকে ও তার দল এনসিপিকে নিয়ে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

এজাহারে আরও বলা হয়, ঘটনার রাতে সংসদ অধিবেশন চলায় তিনি ঢাকায় ছিলেন। তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা রাতের খাবার শেষে বাড়ির বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন।

রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার পৈতৃক বাড়িতে আগুন দেয়। এতে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত

১

ট্রান্সফরমার চুরি করতে উঠে খুঁটিতে আটকে গেল যুবক, দেড় 

২

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

৩

কমেছে শীতকালীন সবজির দাম

৪

স্বর্ণ : টানা ৪ দফা কমলো দাম

৫

বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প

৬