ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত কৃষক বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত কৃষক বাম্পার ফলনের আশা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত স্থানীয় কৃষকরা। মাটির ধরণ, প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া সরিষা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় এবার উপজেলায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার ও সরকারি প্রণোদনায় সরিষা চাষে আগ্রহও বেড়েছে কৃষকদের।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বীজ বপণের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার বড়পাঙ্গাসী, বাঙ্গালা, মোহনপুর, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাঁতী, উল্লাপাড়া সদর, মোহনপুর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠে ব্যাপকভাবে সরিষার চাষ হচ্ছে।

এবার কৃষকরা বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সরিষা আবাদ করছেন। কৃষকরা জানান, এক বিঘা জমিতে তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা খরচ হচ্ছে।

বাঙ্গালা ইউনিয়নের সামাইল দহ গ্রামের কৃষক নজির উদ্দিন জানান, জমি প্রস্তুত, বীজ ও কীটনাশকসহ প্রতি বিঘায় তার প্রায় ২ হাজার টাকা খরচ হয়েছে। তিনি টিএসপি, ইউরিয়া, এমওপি ও বোরন সার পরিমিত মাত্রায় প্রয়োগ করেছেন।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

প্রত্যেক কৃষককে এক কেজি করে উচ্চ ফলনশীল বারি-৯, বারি-১৪ ও বারি-২০ জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। অন্যান্য বছরের মতো সরিষা চাষ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য  করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত কৃষক বাম্পার ফলনের আশা

১

১০ লাখ টাকার প্রাইজপুল ও ল্যাপটপ জয়ের সুযোগ: শুরু হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’

২

১৫৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জাতীয় সংসদ সচিবালয়

৩

নবম গ্রেডে ২২ কর্মকর্তা নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

৪

বগুড়ার  ধুনটে ইজিবাইক সমিতির নেতাকে কুপিয়ে জখম, চাপাতিসহ আটক চালক

৫

আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করলেন ডা. পাভেল

৬