ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ১১:১১ পিএম

আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করলেন ডা. পাভেল

আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করলেন ডা. পাভেল

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বগুড়ার নাম। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (সিপিএসপি) ফেলোশিপ অর্জন করেছেন বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

গত ১০ নভেম্বর মঙ্গলবার পাকিস্তানের লাহোরে আয়োজিত সিপিএসপি-এর ৫৯তম কনভোকেশনের পঞ্চম পর্বে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবার্গের সভাপতি অধ্যাপক মার্ক স্ট্রাচেনসহ আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

উল্লেখ্য, অধ্যাপক ডা. পাভেল বর্তমানে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের  (বিসিপিএস) সভাপতি এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই আন্তর্জাতিক অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বগুড়াবাসীসহ দেশের চিকিৎসা অঙ্গনের জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয়। বগুড়ার এই কৃতী সন্তানের অসামান্য অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করলেন ডা. পাভেল

১

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষা অফিস থেকে ২৪ সার্ভিস বই গায়েব

২

ব্রহ্মপুত্র’র চরে অপরিকল্পিত ড্রেজিং ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

৩

কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির আঙিনায় পুষ্টি বাগান বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

৪

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু, হত্যা মামলা দায়ের

৫

বগুড়ায় নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট অনুষ্ঠিত

৬