ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৯:০৪ পিএম

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাফি (১৯), আবু হোসেন (২০) ও হাসান আলী (২৭) নামের তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোস্তাফি উপজেলার উত্তর পেচুল গ্রামের মন্টু মিয়ার ছেলে, আবু হোসেন মনিরুজ্জামানের ছেলে ও হাসান আলী আনছার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে তল্লাশি করেন। এসময় তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গ্রেফতার দেখিয়ে শেরপুর থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

১

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

২

চায়ের দোকানে বসে নাশকতার পরিকল্পনা, গ্রেফতার ৫

৩

পাইপলাইন চালু হওয়ায় কর্মহীন হাজারো শ্রমিক, সংকটে নৌযান মালিকরা

৪

বগুড়া সাতমাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ীকে পথচারীদের উদ্ধার

৫

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন

৬