ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৮:৫৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী।

পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পেছন থেকে এসে তার পথরোধ করে। এ সময় তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তল্লাশি চালায়।

আরও পড়ুন

একপর্যায়ে তার কাছে থাকা গরু বিক্রির ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান আলী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

১

চায়ের দোকানে বসে নাশকতার পরিকল্পনা, গ্রেফতার ৫

২

পাইপলাইন চালু হওয়ায় কর্মহীন হাজারো শ্রমিক, সংকটে নৌযান মালিকরা

৩

বগুড়া সাতমাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ীকে পথচারীদের উদ্ধার

৪

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন

৫

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার ৪

৬