ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৯:১২ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের দুই শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী বিউটি ও রেহেনা। বিউটির স্বপ্ন বিচারক হয়ে শারীরিক অক্ষম মানুষদের সেবা করা। রেহেনার স্বপ্ন এলাকার প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া। একই গ্রামে দুই পরিবারের শারীরিক দুই প্রতিবন্ধীর অদম্য চেষ্টায় সফলতা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন।

জন্ম থেকেই দুইজন শারীরিক প্রতিবন্ধী। বিউটির হাত না থাকায় পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষা দিয়ে বিচারক হওয়ার স্বপ্ন দেখছেন। তার ইচ্ছে সিভিল জজ হওয়ার।

আর শারীরিক প্রতিবন্ধী রেহেনা তার দুটি পা থাকলেও আর ১০ জনের মত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার ডান পা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট এবং বাকা। দরিদ্র কৃষক বায়েজিদ হোসেন এবং মা গৃহিণী রহিমা বিবির একমাত্র মেয়ে বিউটি। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছের কারণে পরিবারসহ বিত্তবানদের সহযোগিতায় তিনি এই শিক্ষা অর্জন করেছেন।

পা দিয়ে লিখে কৃতিত্বের সাথে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন। হাত না থাকলেও তার পায়ের লেখা খুবই সুন্দর। বিউটি শুধু লেখা নয়, পা দিয়ে সংসারের সব কাজই করতে পারেন।

বিউটি খাতুন বলেন, জন্ম থেকে হাত না থাকার জন্য অনেক কটু কথা শুনতে হয়েছে। স্কুল ও কলেজে ভর্তির পর মানুষের অনেক তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করে পড়ালেখা চালিয়ে পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করেছি। ছোটবেলা থেকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এতদূর পথ এসেছি। আমার ইচ্ছে সিভিল জজ হওয়ার।

বিউটির বাবা বায়েজিদ হোসেন বলেন, হাত না থাকায় জন্মের পর মেয়েকে বোঝা মনে হয়েছে। কিন্তু পড়ালেখা করে মেয়ে আইন বিভাগে পড়াশোনা করে পাশ করার আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছি। মেয়ের ইচ্ছে একটা ভালো চাকরি করে প্রতিবন্ধীদের সহযোগিতা করার। মেয়েটা ভালো চাকরি পেলে আমাদের কষ্ট সার্থক হবে।

আরও পড়ুন

রেহেনা মাত্র ৯টি হাঁসের বাচ্চা প্রতিপালন করে অদম্য কর্মস্পৃহায় তার সংসারে সফলতা এনেছেন। এখন হাঁস-মুরগি ও গরু-ছাগল সবকিছু প্রতিপালনের জন্য বাড়ির সাথে শেডসহ মিশ্র বাগান নির্মাণ করেছেন। অবশ্য এই সফলতার জন্য তাকে বিভিন্ন সংস্থা, সমিতি ও এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিতে হয়েছে। প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই রেহেনা অত্যন্ত কর্মঠ।

হদরিদ্র ও ভূমিহীন পরিবারে রেহেনার জন্ম। তার বাবার নাম আব্দুস ছামাদ। আট ভাই-বোনের মধ্যে রেহেনা কেবল শারীরিক প্রতিবন্ধী। তারপরও লেখাপড়ায় আগ্রহী রেহেনা ফুলদীঘিহাট সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। স্বামীর দেওয়া শিবপুর বাজারে ৫ শতক জমির ওপর বসতবাড়িসহ আয় রোজগারের জন্য পরিকল্পনা করে সংসার শুরু করেন রেহেনা।

বড় ছেলে আব্দুর রহমান বিএ (অনার্স) পাস এবং ছোট ছেলে আব্দুর রহিম বর্তমান সৌদি প্রবাসী। নিজ বাড়িতে ২০০২ সালে স্থানীয় ২৮ জন প্রতিবন্ধী নিয়ে রেহেনা একটি প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি গঠন করেছেন। এ সমিতির সভানেত্রী হিসেবে রেহেনা এ পর্যন্ত সরকারি যেসব অনুদান পেয়েছেন তা ওই সমিতির সকল প্রতিবন্ধী সদস্যের মাঝে বিতরণ করেছেন।

শারীরিক প্রতিবন্ধী নারী হিসেবে রেহেনার এসব আয়বর্ধনমূলক কর্মকাণ্ড ও সফলতার জন্য শক্তি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হন। রেহেনা বলেন, সকলের সমন্বিত সহযোগিতার ফলে আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন। এর আগে যেসব প্রশিক্ষণ গ্রহণ ও ক্ষুদ্র উদ্যোক্তার টাকা পেয়েছি সেই সব টাকায় কাজে লাগিয়েছি।

তিনি আরও বলেন, এলাকার প্রতিবন্ধী দুস্থ, বেকার পরিবারের ছেলেমেয়েদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার সোহেব মাহাবুব বলেন, শিবপুর গ্রামের শারীরিক দুই প্রতিবন্ধী বিউটি খাতুন ও রেহেনাকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত ব্যক্তি। দুইজনেরই প্রতিবন্ধী ভাতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

১

বগুড়ার সান্তাহারে হোটেলসহ চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

২

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় , জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার

৩

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় ৯ কলেজের ৮টিতেই ক্লাস হয় অনিয়মিত, এইচএসসি’র ফলাফল বিপর্যয় 

৫

তিন মাস পর বগুড়ার সাতমাথায় উপড়ে পড়া গাছ অপসারণ, প্রক্রিয়াগত কারণে বিলম্ব

৬