ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩৬ পিএম

তিন মাস পর বগুড়ার সাতমাথায় উপড়ে পড়া গাছ অপসারণ, প্রক্রিয়াগত কারণে বিলম্ব

তিন মাস পর বগুড়ার সাতমাথায় উপড়ে পড়া গাছ অপসারণ, প্রক্রিয়াগত কারণে বিলম্ব

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশে প্রায় তিন মাস ধরে পড়ে থাকা কৃষ্ণচূড়া গাছটি অবশেষে সরানো হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ১৪ নম্বর ট্রাকে করে পরিচ্ছন্নকর্মীরা গাছটি নিয়ে যান। জেলা ডাকঘর কার্যালয়ের পশ্চিম পাশের গাছটি চলতি বছরের ১৮ আগষ্টে মৃদু ঝড়ো বাতাসে উপড়ে পড়েছিল গাছটি। 

স্মৃতিস্তম্ভের জায়গায় মুক্তমঞ্চ নির্মাণের সময় থেকেই গাছটি শুকাতে শুকাতে মারা যায় বলে জানা যায়। আগস্টের শেষ দিকে বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে শিকড়সহ উপড়ে পড়লে এক পথচারীর হাত ভেঙে যায়। এরপর অবশিষ্ট কাণ্ড সেখানেই পড়ে ছিল। সিটি কর্পোরেশন সূত্র আগে জানিয়েছিল, গাছটি দ্রুত সরানো হবে। কিন্তু বাস্তবে সময় লেগেছে প্রায় তিন মাস।

আরও পড়ুন

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ আবু সাঈদ জানান, গাছটি উপড়ে পড়ার পর থেকেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে অবহিত করা হয়েছিল। দাপ্তরিক বিধি মেনে স্মৃতিস্তম্ভে সরকারি দিবস উদযাপন ও এর মর্যাদা রক্ষা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গাছটি সরানো হয়েছে। প্রক্রিয়াগত কারণেই কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাস পর বগুড়ার সাতমাথায় উপড়ে পড়া গাছ অপসারণ, প্রক্রিয়াগত কারণে বিলম্ব

১

বগুড়ার শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

২

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

৩

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলায় সহোদর আসামির জামিন নামঞ্জুর

৪

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

৫

৮ বিভাগেই বৃষ্টির আভাস

৬