ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০২:০১ পিএম

রবিন ও নাঈমকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

রবিন ও নাঈমকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক :  সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান ইসলাম। সেই চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যান এই টাইগার ওপেনার। তার ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন।

এরমধ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রবিন। তাকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি, মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই রিস্কটা নিতেই হতো। যেহেতু 'এ' দলের হয়ে সাউথ আফ্রিকায় সে ভালো করেছে, তাই স্কোয়াডে রাখা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন

অন্যদিকে, দীর্ঘদিন পর দলে ফিরেছেন আরেক ওপেনার নাঈম শেখ। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, সাউথ আফ্রিকা সিরিজে ইনজুর্ড সাদমান নেই। জয়কে নিয়ে ভেবেছিলাম তবে জয়ও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। আরেকজন ওপেনার মাথায় ছিল। মাহমুদুল হাসান জয় আনফরচুনেটলি, গতকাল বিকেলে মেডিকেল কারণে রুলড আউট হয়ে যায়।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিন ও নাঈমকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

১

লক্ষ্মীপুর সড়কে বাস উল্টে নিহত ৩

২

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

৩

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

৪

সান্ডারল্যান্ডের কাছেও হেরে গেল চেলসি

৫

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন লাকি আলী

৬