ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১১:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাজারে শীতের আগাম সবজি, কমেছে দাম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাজারে শীতের আগাম সবজি, কমেছে দাম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতের আগাম সবজিতে ভরে গেছে হাট-বাজার। মৌসুমের আগেই মাঠ থেকে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, বেগুন, টমেটো, লাউসহ নানা শীতকালীন সবজি। ফলে হরিপুর উপজেলার হাট-বাজারে সবজির দাম অনেকটাই কমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে সরেজমিনে হরিপুর উপজেলা সদর কালিগঞ্জ বাজার ও হরিপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, সবজির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। গত দুই সপ্তাহ আগেও যে, ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হয়েছিল, এখন তা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, বাঁধাকপি ৩০ টাকা, শিম ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, বেগুন ৮০ থেকে কমে ৫০ টাকা, মূলা ২০ টাকা, টমেটো ১০০ টাকা থেকে কমে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার তারবান গ্রামের কৃষক তরিকুল বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় আগাম ফুলকপি ও বাঁধাকপি ভালো হয়েছে। বাজারে দাম একটু কম হলেও উৎপাদন বেশি হওয়ায় লাভ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর হরিপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে।

আরও পড়ুন

কৃষকদের বিনামূল্যে বীজ ও পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম বলেন, আগাম জাতের সবজি চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। সামনে শীত পুরোপুরি আসলে দাম আরও কমে আসবে বলে আশা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাজারে শীতের আগাম সবজি, কমেছে দাম

১

খাল পুনঃখননে বদলে গেছে নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকের ভাগ্য

২

ফ্যাসিবাদি শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে : রেজাউল করিম বাদশা এমপি

৩

বগুড়ার সোনাতলায় যুবদল নেতাকে মারপিট, মোটরসাইকেল ভাঙচুর

৪

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার

৫

৭ নভেম্বরের চেতনাতেই বহুদলীয় গণতন্ত্রের সূর্যোদয় ঘটিয়েছিলেন জিয়াউর রহমান : মোজাম্মেল হক

৬