ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৬:৩২ পিএম

চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯

চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের উপজেলা সভাপতি মো. মহিবুর রহমান ওরফে ফরহাদ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
 
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ছাত্রলীগের ৬ সক্রিয় সদস্য গ্রেফতার হয়। গ্রেফতাররা হচ্ছে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মো. মাসুদ রানা (৪০), সিফাত হোসেন (২০), মো. সজীব হোসেন (২০), আব্দুর রহমান ওরফে রবিন (৩০), নোয়াখলা ইউনিয়নের মো. এমরান হোসেন (২৭) ও আব্দুল মোতালেব (২৭)। 
অন্য মামলায় গ্রেফতাররা হলেন, চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার অজি বাড়ির মোশারফ হোসেন হৃদয় (২৩), নারায়নপুর আশেক পাটোয়ারী বাড়ির জাবেদ হোসেন (৪২) এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি দক্ষিণ ঘাটলাবাগ মোল্লা বাড়ির জান্নাতুল ফেরদাউস (২৪)।
 
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাটখিল থানা পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৫ জুয়ারি গ্রেফতার

১

চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯

২

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

৩

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ওয়ালটন, কর্মস্থল গাজীপুর

৪

কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম!

৫

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

৬