সরকার গণরায়ের সাথে প্রতারণা করে কৌশলে টিকে আছে : নাহিদ ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সাথে প্রতারণা করে কৌশলে টিকে আছে। এই ভাবে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তিনি বলেন, এই দেশের মানুষকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না। তাতে পরিণতি ভালো হবে না।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা নাগরিক পার্টি আয়োজিত আঞ্চলিক সভায় স্থানীয় নির্বাচন কেন্দ্রীক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাইয়ের সনদকে পুর্ণাঙ্গ বাস্তবেরূপ দিতে হবে।
আরও পড়ুনসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন







