ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধে বাংলাদেশের বল দখলে ছিল ৬৪ শতাংশ। এ সময় ১২টি শট নেয় বাংলাদেশ। বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে দুটি করে।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কোচ টমাস ডুলি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুনভুটানের বক্সে ক্রস থেকে পাওয়া বলে হেড করেন শমিত সোম। তার হেডের পর বল গোলমুখের সামনে চলে এলে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হলো বাংলাদেশের।
মন্তব্য করুন


_medium_1793874219.jpg)
_medium_1793872365.jpg)
_medium_1793870709.jpg)
_medium_1793869836.jpg)
_medium_1793860252.jpg)
_medium_1793895869.jpg)

