ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৪:৫৭ পিএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির পর এবার জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে পর্তুগাল জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।

আন্তর্জাতিক বিরতির পর কিছুদিন চিন্তাভাবনা শেষে অবশেষে এই সিদ্ধান্ত নেন পর্তুগালের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার বিবৃতির শুরুতেই তিনি লেখেন, "পর্তুগাল সবসময় আমার হৃদয়ে থাকবে।"

পর্তুগিজদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় রোনালদো লেখেন, "প্রিয় দেশবাসী, আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। আমি কখনোই এটাকে শুধু আমার একার মনে করিনি; তবে গত ২৩ বছর ধরে এই জার্সি পরার পরম সৌভাগ্য ও দায়িত্ব আমার ওপর ছিল।"

আরও পড়ুন

২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার নেতৃত্বেই পর্তুগাল ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগ জয় করে। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিজের দখলে রেখেই পর্তুগালের জার্সিকে বিদায় বললেন এই কিংবদন্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

১

ভালুকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

৩

অশ্লীলতার অভিযোগে বন্ধ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী মেলা

৪

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৫

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৬