ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৪:১৪ পিএম

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

​রাজধানী ঢাকায় ৩ দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

আজ  বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার সকালে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন।

তিনি বলেন, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন ও গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজের সম্মান বাড়ানোর ব্যাপারে কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী প্রদর্শনী করা হচ্ছে, যা দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, আমাদের কৃষিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএ-র মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করে ৪০% পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। এছাড়া সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত সার প্রয়োগ রোধ এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ২০ বছরে নতুন কূপ খনন না করার কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাস ক্ষেত্র থেকে নতুন গ্যাস প্রাপ্তির সুখবর পাওয়া গেছে।

উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে উত্তরাঞ্চলের আলু ও সবজি বিদেশে রপ্তানির পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স এন্ড এক্সিবিশনস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে মোট ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষিজাতীয় বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

১

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

২

আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

৩

প্রাণহীন বন মানে প্রাণহীন ভবিষ্যৎ

৪

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন ২০২৬: জাতীয় বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ক আয়োজন

৫

এআই’র কাণ্ডে চমকে গেলেন মেসি!

৬