সিলেট টেস্ট : সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মিরপুরে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চোটের কারণে বাইরে রয়েছেন মুমিনুল হক। শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
এদিকে সিলেটে শীতের আগমনি বার্তা। সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। সূর্যের দেখা মেলেনি একবারও। আবহাওয়ায় রয়েছে হালকা শীতের আমেজ। তবে আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই দুই দলের ক্রিকেটারদের প্রস্তুতি।
আরও পড়ুনবাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) , তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
মন্তব্য করুন


_medium_1793789621.jpg)
_medium_1793785202.jpg)
_medium_1793783256.jpg)
_medium_1793782627.jpg)
_medium_1793776360.jpg)

