ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

নাটোরের চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান ৩ জনকে কারাদণ্ড

নাটোরের চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান ৩ জনকে কারাদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ কর্মীরা। এসময় ৩ ব্যবসায়ীকে ৭ দিন করে কারাদণ্ড এবং শামুক বোঝাই ট্রাক ও নৌকা জব্দ করে শামুক বিলেই অবমুক্ত করা হয়।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে চলনবিলের ডাহিয়া ও সাতপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। আটককৃতরা হলেন- দিনাজপুরের হরিরামপুর এলাকার মৃত শানচু তোপ্পের ছেলে শুকচান, একই জেলার পলাশবাড়ি এলাকার সানা মিয়ার ছেলে শাহজাহান ও জয়পুরহাট হাজারাপুর এলাকার মুদলীর ছেলে স্বপন।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী তিনজন ব্যবসায়ীকে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। সেই সাথে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি শামুক উদ্ধার করে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে রেখে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান ৩ জনকে কারাদণ্ড

১

শীতের আগে ঘর পরিষ্কার করবেন যেভাবে

২

বগুড়ার নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

৩

যে চার সৃষ্টিকে আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন

৪

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে ওয়ার্ড পুনবির্ন্যাসসহ একাধিক দাবি তুলে ধরলেন বক্তারা

৫

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবার

৬