মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে : ওসি শাহীন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে জনসচেতনতার কোন বিকল্প নাই। তাই সমাজের শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সকল স্তরের জনসাধারণকে সজাগ থাকবে হবে।
আগামী প্রজন্মকে এবিষয়ে সঠিক পথ চলার জন্য ধারণা দিতে হবে। তিনি আরো বলেন, ক্লাসে অথবা বাড়িতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখতে হবে। কেউ ইফটিজিং করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। তবেই এই সমাজ থেকে ইফটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ করা সম্ভব হবে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডি.ইউ.এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা সভাকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আরও পড়ুনঅত্র মাদ্রাসার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম.এ সালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল কুদ্দুস, খেজমত আলী, ইউসুফ আলী, আব্দুল বারী, এনামুল হক, তৈয়ব আলী, বিশিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন








