ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৯:১১ পিএম

এবার ঢাকাই সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চন, কখনো সালমান খান কিংবা আমির খানের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন ও ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা মুকেশ ঋষি।

এবার সেই পরিচিত মুখকে দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেতা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক।

মোহাম্মদ ইকবাল জানান, তাঁর নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন এই অভিনেতা। ছবিটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

পরিচালক আরও জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের কাজ।

এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিং শুরু হবে। আর এই সিনেমার শুটিংয়ে অংশ নিতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

আরও পড়ুন

বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অন্যদিকে ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান মুকেশ ঋষি।

বলিউডের পরিচিত এই খলনায়কের ঢাকাই সিনেমায় অভিষেক ঘিরে দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ঢাকাই সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

১

কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

২

এআই কখনো মানুষের শিল্পের বিকল্প হতে পারবে না: রণবীর কাপুর

৩

মহাস্থান হাটে শীতকালীন সবজির দামে ধস, উৎপাদন খরচ তুলতে হিমশিম কৃষক

৪

বগুড়ার ধুনটে পাতা হলুদ রোগে মারা যাচ্ছে ক্ষেতের বেগুন গাছ, দুশ্চিন্তায় কৃষক

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় লোকালয়ে বানর দেখতে কৌতুহলী মানুষের ভিড়

৬