বগুড়ার দুপচাঁচিয়ায় লোকালয়ে বানর দেখতে কৌতুহলী মানুষের ভিড়
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় লোকালয়ে বানর ঘুরছে। তা দেখতে কৌতুহল মানুষ ভির করছে। জানা গেছে, উপজেলার সদরের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পূর্ব পাড়ায় গত দু’দিন ধরে বিশাল আকৃতির একটি বানর বিভিন্ন বাসা বাড়ির ছাদে ও গাছের মাথায় ঘোরাফেরা করছে। বানরটি এক বাড়ি থেকে অন্য বাড়ির ছাদে লাফ দিয়ে সেখানে কিছু সময় অবস্থান করছে।
কৌতুহল সাধারণ মানুষ সহ ছেলে-মেয়েরা বানরটি দেখতে ঐ এলাকায় ভির করছে। বানরটি অনেক সময় সুযোগ বুঝে অনেকের বাড়ির রান্নঘরে গিয়ে খাবার সবজি আলু পটল নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। অনেকে বানরকে আকষ্যিক ভাবে বাড়িতে দেখে ভয়ও পাচ্ছে।
আরও পড়ুনআজ বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক জানান, বানরটি দলছুট হয়ে লোকালয়ে প্রবেশ করেছে। সে ফিরে যাওয়ার রাস্তা খুজে পাচ্ছে না। এতে সে আতংকের মধ্যে রয়েছে। তিনি আরও বলে বানরটিকে বিরক্ত করা যাবে না। এমনিতেই সে অন্য এলাকায় চলে যাবে।
মন্তব্য করুন








