সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরে চিকিৎসা সনদ ছাড়াই রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় এম এ ওয়াদুদ নামে এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেড়ামারা বাজারের ‘রহমান মেডিকেল হল’ ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এম এ ওয়াদুদ ওই দোকানের স্বত্বাধিকারী এবং তিনি উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এম এ ওয়াদুদ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই ব্যবস্থাপত্র লেখেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই ওষুধের দোকানে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবা গ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে তিনি আর কখনও ব্যবস্থাপত্র লিখবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
আরও পড়ুনঅভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন




_medium_1793796040.jpg)




