কুমিল্লা নগরীতে সড়কে প্রকাশে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার ৭ নং ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নং ওয়ার্ডের কাপ্তান বাজার (গম বাগিচা) এলকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং জেলার মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমর ছেলে জীবন ওরফে সাগর (২২)।
আরও পড়ুন
নিউজ ডেস্ক



_medium_1793779224.jpg)
_medium_1793777712.jpg)
_medium_1793777308.jpg)
_medium_1793691869.jpg)
_medium_1793785202.jpg)
_medium_1793784448.jpg)