যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) ও তার ভ্যানের যাত্রী একই গ্রামের বাসিন্দা সামাদ বিশ্বাস (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে ভ্যানচালক আব্দুল ওহাব নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহফুজুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793779224.jpg)
_medium_1793777712.jpg)
_medium_1793777308.jpg)
_medium_1793768137.jpg)


_medium_1793783256.jpg)
_medium_1793783059.jpg)
_medium_1793770563.jpg)