ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ১১:২৩ পিএম

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে চালকের আসনে শুয়ে থাকাবস্থায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৫)। আজ মঙ্গলবার (৩ নভেম্বর)  দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

জানা গেছে, বালুয়া মাসিমপুর মোড়ে ওই অটোরিকশাচালক গাড়িতে চালকের আসনে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক যাত্রী তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান।

পরে অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন তারা। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রুহুল আমিন জানান, ওই অটোচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছে।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তার মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল

১

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

২

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

৩

বগুড়ার ধুনটে একাত্তরে গণহত্যায় শহীদদের অজানা অধ্যায়, মেলেনি স্বীকৃতি

৪

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ফিরে পাবেন যেভাবে

৫

বগুড়ায় ফতেহ আলী ব্রিজ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কড়া বার্তা

৬