ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৭:০০ পিএম

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পেলেন ৪২৯ জন

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পেলেন ৪২৯ জন

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে ৪২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ১৫তম গ্রেডে (বেতনক্রম ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা) রাজস্ব খাতভুক্ত এ পদে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-৩ শাখা থেকে এ নিয়োগাদেশ জারি করা হয়। উপপরিচালক (পার্সোনেল-৩) রাশেদ লতিফ স্বাক্ষরিত নিয়োগাদেশে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পশ্চিম), রাজশাহীর অধীনে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

নিয়োগাদেশ অনুযায়ী, প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর অফিস চলাকালীন সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকের কার্যালয়ে যোগদানপত্র জমা দিতে হবে। পূর্বাঞ্চলের প্রার্থীদের মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের প্রার্থীদের মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদান করতে হবে।

আরও পড়ুন

নিয়োগের শর্ত অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় প্রার্থীদের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা অথবা সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত সনদ জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে নিয়োগ বাতিল করা হবে। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে। পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত হলে নিয়োগ বাতিল করা হবে।

পদায়নের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। কোনো সনদ বা কাগজপত্র জাল কিংবা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগাদেশে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময়ে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল রাখার অনুপযোগী মনে হলে কর্তৃপক্ষ কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে অথবা শিক্ষানবিশকাল বাড়াতে পারবে। নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি স্থায়ী করা হবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পেলেন ৪২৯ জন

১

সুন্দরবনে অস্ত্র-গুলি ও দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

২

ঢাবি লোক প্রশাসন বিভাগে ‘লিডারশিপ ওয়ার্কশপ ২০২৬’ অনুষ্ঠিত

৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

৪

নতুন মিশনে তমা মির্জা

৫

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

৬