ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৬:৪৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ৩৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিন হোসেন শিপন ওরফে নরেশ (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আদমদীঘি সদরে রহিম উদ্দীন ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে উল্লেখিত পরিমান ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিন হোসেন শিপন ওরফে নরেশ উপজেলার ডালম্বা পূর্বপাড়া গ্রামের কাশেম সরদারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে আদমদীঘি সদরে রহিম উদ্দীন ডিগ্রী কলেজ গেটের সামনে জনৈক সিদ্দিকের ফুড কনফেকশনারী দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রি করছে।

আরও পড়ুন

এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিন হোসেন শিপন নরেশকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রবিন হোসেন শিপনের নামে থানায় মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

১

৩০ হাজার টাকা বেতনের যৌক্তিক কারণ দেখালেন গার্মেন্টস কর্মী

২

অপহরণের ১০ দিন পর অবশেষে উদ্ধার কলেজছাত্র হৃদয়ন আনসারী

৩

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের ব্যাপারে তরুণদের সজাগ থাকার অনুরোধ

৪

ডিবিএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় কাজের সুযোগ

৫

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী

৬