ইরানের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২ নভেম্বর) চালানো এ হামলাকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ও স্থাপনা সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাদের একজন বলেন, একটি মার্কিন উড়োজাহাজ লক্ষ্য করে ইরান গুলি চালানোর পর পাল্টা এ হামলা চালানো হয়। তবে এটি ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল। সে কারণে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে হামলা চালানো হয়েছে।
এদিকে হামলার বিষয়টি প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, আত্মরক্ষামূলক পদক্ষেপকে অতিরঞ্জিত করে তুলে না ধরতেই প্রশাসন হামলার তথ্য গোপন রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ সুরক্ষিত রাখাই ছিল এ অভিযানের উদ্দেশ্য। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ হামলার খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, এর আগেও একই ধরনের কয়েকটি হামলা গোপনে চালানো হয়েছে।
আরও পড়ুনএমন সময়ে ইরানে নতুন করে মার্কিন হামলার ঘটনা ঘটল, যখন দেশটির সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। সোমবার রাতে ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন হামলার খবর নিয়ে সরাসরি কিছু বলেননি।
তিনি বলেন, ‘আমরা কোনো যুদ্ধ করছি না। সবাই বলছে, আমরা যুদ্ধে আছি। কিন্তু আমরা সর্বশেষ কবে কোনো কিছুতে গুলি চালিয়েছি? এটি যুদ্ধ নয়, বরং খুবই সীমিত পর্যায়ের সংঘাত। তবে ইরান চুক্তিতে রাজি না হলে পরিস্থিতি বদলাতে পারে। তারা খুব করে চুক্তি করতে চায় এবং সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে।’ সূত্র : সিএনএন
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1793682963.jpg)





_medium_1793686330.jpg)

