ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম

নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত

নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উম্মে কুলসুম(৪২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার গোদর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শৌলমারি মুন্সিপাড়ার আলিমুজ্জামানের স্ত্রী।

পুলিশ জানায়, উম্মে কুলসুম ও তার স্বামী আলিমুজ্জামান একই বিদ্যালয়ে চাকরি করেন। সকালে তারা মোটরসাইকেলে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে গোদর বাজার এলাকায় পৌঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এ বিষয়ে জলঢাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত

১

নাটোরের সিংড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে যুবকের হাসপাতালে মৃত্যু

২

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

৩

পঞ্চগড়ের বোদায় ‘মানবতার দেয়াল’ থেকে পছন্দের শীতবস্ত্র নিতে পারবে হতদরিদ্ররা

৪

বগুড়ায় ‘কোবরা’ বাহিনীর সদস্যসহ গ্রেফতার ৭

৫

সিরাজগঞ্জের তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার চুরি

৬