বগুড়ায় মোসলেম হত্যা মামলা, বাবা-ছেলেসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : সারিয়াকান্দির পাকুরিয়া চরের মোসলেম উদ্দিনকে মারপিটসহ হাতুরির আঘাতে হত্যা মামলার হাজতি আসামি বাবা-ছেলেসহ পাঁচজনের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
ওই পাঁচ আসামিরা হলো-পাকুরিয়া চরের জসিম সরদার ও তার ছেলে খোরশেদ সরদার, মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, গামার সরকারের ছেলে মিজান সরকার এবং মৃত রাজু সরদারের ছেলে সোনা মিয়া। আজ রোববার (১ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরের বাসিন্দা মোসলেম উদ্দিন মানুষের জমিতে চাষাবাদ করে জীবন যাপন করতেন। আসামিরা পূর্বশক্রতার জের ধরে গত ৩০ আগস্ট সন্ধ্যায় পাকুরিা চরের বাড়ির অদূরে মোসলেম উদ্দিনের ওপর দেশীয় অস্ত্রে মারপিটসহ হাতুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
আরও পড়ুনআহত মোসলেম উদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে দিবাগত রাত শেষে ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান। এ ব্যাপারে নিহত মোসলেম উদ্দিনের স্ত্রী বাদি হয়ে এজাহারে ওই আসামিসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জন উল্লেখ করে সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টি এম তারিকুল ইসলাস সাচ্চু এবং আসামি পক্ষে এড. পলাশ কুমার সাহা।
মন্তব্য করুন







