জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিশনের সার্বিক সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
নতুন এই কন্টিনজেন্টে থাকছেন ১৩৪ জন সদস্য। তাদের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান । কন্টিনজেন্টের সঙ্গে থাকবে চারটি এমআই সিরিজের হেলিকপ্টার এবং প্রয়োজনীয় বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট।
ইতোমধ্যে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে দেশ ছাড়বেন।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793529210.jpg)
_medium_1793528922.jpg)
_medium_1793523260.jpg)
_medium_1793522949.jpg)
_medium_1793520640.jpg)
_medium_1793520235.jpg)
_medium_1793529635.jpg)