ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৪:০৬ পিএম

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে একটি সুপারি গাছে ওঠেন সাবেক ইউপি সদস্য আবুল বাশার। এ সময় সুপারি পাড়ার জন্য মই বেয়ে গাছে উঠে জিআই পাইপের মাথায় লাগানো কাঁচি দিয়ে সুপারির কাঁদি কাটছিলেন তিনি। এক পর্যায়ে হাত ফসকে পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১

মস্কোতে বড় ধরনের হামলার ব্যাপারে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

২

মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে পোশাক শ্রমিকদের তান্ডব

৩

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

৪

সিলেট টেস্টে যে দল নিয়ে মাঠে নামবেন শান্ত

৫

রাষ্ট্রবিরোধী গোষ্ঠী শ্রমিক আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা তৈরি করছে: পুলিশ

৬