ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ১১:০৩ এএম

ফের মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

ফের মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে জড়ো হন। তাঁরা মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

১

শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

২

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

৩

গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি এনসিপি বুঝতে পারেনি: শিবির সভাপতি

৪

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

৫

পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ল জামায়াতের লংমার্চ ফেরত বাস, আহত ২০

৬