ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ১১:১৬ পিএম

কারিগরীতে বগুড়ায় জিপিএ ৫ পায়নি কেউ পাশের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ

কারিগরীতে বগুড়ায় জিপিএ ৫ পায়নি কেউ পাশের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি কারিগরী (বিএমটি) পরীক্ষায় বগুড়া জেলায় পাস করেছে ৫৪ দশমিক ৪১ শতাংশ। জেলার ১৩টি উপজেলায় ২ হাজার ৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৭৭ জন। কারিগরীতেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

তবে এই বিভাগে কোন শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি। জেলায় ২ হাজার ৩১৭জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৩জন। ছাত্রদের পাসের হার ৪৫ দশমিক ৪৪ শতাংশ। অপরদিকে ৫৯৭জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৫২৪জন। ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৭৭ শতাংশ।

বগুড়া জেলার ১৩টি উপজেলার বগুড়া সদর উপজেলায়  মোট পরীক্ষার্থী ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯ জন। পাসের হার। ৫৭.০৯ শতাংশ। শিবগঞ্জ উপজেলায় ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬ জন। ওই উপজেলায় পাসের হার ৮৭.৮০ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে মোকামতলা উপজেলা। এই উপজেলায় ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ জন। এই উপজেলায় পাসের হার ৮৭. ৮৭ শতাংশ। নন্দীগ্রাম উপজেলায় ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ জন।

আরও পড়ুন

এই উপজেলায় পাসের হার ৪৮.৩৮ শতাংশ। শাজাহানপুর উপজেলায় ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪১ জন। এই উপজেলায় পাসের হার ৩১.৮২ শতাংশ। কাহালু উপজেলায় ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে  পাস করেছে ৯৮ জন। কাহালুতে পাসের হার ৬৩.২২ শতাংশ। সারিয়াকান্দি উপজেলায় ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১ জন, পাসের হার ৪০.৫৯ শতাংশ। গাবতলী উপজেলায় ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৯ জন।

এই উপজেলায় পাসের হার ৫৮.০৮ শতাংশ। শেরপুর উপজেলায় ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৫ জন। এই উপজেলায় পাসের হার ৪৮.৯৪ শতাংশ। ধুনটে ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৪ জন। এই উপজেলায় পাসের হার ৪৯.৫১ শতাংশ। সোনাতলায় ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪১ জন। এই উপজেলায় পাসের হার ৭৩ শতাংশ। আদমদীঘিতে ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৮ জন। পাসের হার ৩০.৬৯ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

১

কারিগরীতে বগুড়ায় জিপিএ ৫ পায়নি কেউ পাশের হার ৫৪ দশমিক ৪১ শতাংশ

২

জয়পুরহাটের আক্কেলপুরে টিটি প্রশিক্ষণের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে জাতি এগিয়ে যেতে পারে : খাদ্য প্রতিমস্ত্রী

৩

বগুড়য় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪

গাইবান্ধায় দুই কলেজের শতভাগ ফেল 

৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বগুড়ায় মিষ্টি বিক্রিতে ধ্বস

৬