ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে টিটি প্রশিক্ষণের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে জাতি এগিয়ে যেতে পারে : খাদ্য প্রতিমস্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে টিটি প্রশিক্ষণের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে জাতি এগিয়ে যেতে পারে : খাদ্য প্রতিমস্ত্রী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে টেবিল টেনিস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমস্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, খেলাধুলার মান উন্নয়নে জাতি এগিয়ে যেতে পারে এবং সমাজ গঠনে খেলোয়াড়দের ভূমিকা থাকবে অপরিসীম।

খেলাধুলার মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন আসবে। আগে এতো সুযোগ ছিল না। বর্তমানে খেলাধুলার মাধ্যমে বন্ধত্বপূর্ণ আদর্শ তৈরি হবে, মাদকদ্রব্য বিদায় নেবে। প্রতিমস্ত্রী এসময় আক্কেলপুর উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) আক্কেলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু।

আরও পড়ুন

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আশি-কুর-রহমান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক  আরিফ ইফতেখার  আহম্মেদ রানা প্রমুখ। শেষে প্রতিমস্ত্রী আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে টিটি প্রশিক্ষণের উদ্বোধন খেলাধুলার মাধ্যমে জাতি এগিয়ে যেতে পারে : খাদ্য প্রতিমস্ত্রী

১

বগুড়য় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

২

গাইবান্ধায় দুই কলেজের শতভাগ ফেল 

৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বগুড়ায় মিষ্টি বিক্রিতে ধ্বস

৪

রাজশাহীতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৫

বগুড়ার গাবতলীতে ফল বিপর্যয় এক কলেজে সবাই ফেল দুটিতে পাস মাত্র ৫ জন

৬