পাকিস্তান হাউসে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা
বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে পাকিস্তান সফর করা ১৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় গত ১৬ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পাকিস্তান সফর করে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলটি। সফরকালে রাজধানী ইসলামাবাদে তাদের পরিবেশনায় বাংলাদেশের শিল্প, সংগীত ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়। প্রতিনিধিদলের পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
১৫ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী মো. আবদুস সাত্তার। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন পিয়াল হাসান, ইশা খান, এথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী। এ ছাড়া নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিদলে অংশ নেন ফারহানা চৌধুরী, মেহবুবা মাহনূর চাঁদনী, আবদুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা।
আরও পড়ুনবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সফর দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক পরিচিতি বিনিময়ের একটি সুযোগ তৈরি করেছে। ইসলামাবাদে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনার প্রশংসা দেশের শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
পাকিস্তান হাউসে আয়োজিত সংবর্ধনায় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি এ সফরের গুরুত্বকে তুলে ধরে।
মন্তব্য করুন

_medium_1793285829.jpg)

_medium_1793279100.jpg)
_medium_1793278238.jpg)
_medium_1793275891.jpg)
_medium_1793272655.jpg)


