ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৭:০৫ পিএম

কিশোরের জন্মদিনে ‘আনন্দ মেলা’

কিশোরের জন্মদিনে ‘আনন্দ মেলা’

অভি মঈনুদ্দীন ঃ কয়েকদিন আগেই ছিলো বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের মেলোডি ঘরানার নন্দিত সঙ্গীতশিল্পী, সুরকার-সঙ্গীত পরিচালক কিশোর দাসের জন্মদিন। তার জন্মদিনে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’র প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলীও তাকে জন্মদিনে একটি ছবি পোষ্ট করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘শুভ জন্মদিন কিশোর। নিরন্তর শুভ কামনা রইলো, ভালো থেকো। পোস্ট করা ছবিতে বাম থেকে আছেন খান মোহাম্মদ আলী, কিশোর দাস, ধ্রুব গুহ, ইমরান মাহমুদুল ও সাব্বির জামান। খান মোহাম্মদ আলী আরো বলেন, ‘কিশোর আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। তাকে আমি ভীষণ স্নেহ করি। সেও আমাকে অনেক সম্মান করে, ভালোবাসে। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা।’

কিশোর দাস বলেন,‘ জন্মদিনে যেভাবে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। আসলে এই একটি দিন আসলে নতুন করে অনুভব করা যায় জীবনকে। ধন্যবাদ খান মোহাম্মদ আলী ভাইকে সবসময় আমার পাশে থাকার জন্য, আমাকে অনুপ্রেরণা দেবার জন্য।’

আরও পড়ুন

কিশোর দাসের কন্ঠে সর্বশেষ জনপ্রিয়তা পাওয়া গান হচ্ছে ‘ও প্রিয় ভালোবাসা নিও’। গানটি কিশোর দাস’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গত বছর ৫ জুন। গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন কিশোর দাস নিজেই। এতে তার সহশিল্পী লিজা। কিশোর দাসের মৌলিক গানের মধ্যে এই গানটি অন্যতম জনপ্রিয় গান। ইউটিউবে তার এই গানের মন্তব্যের ঘরে গানটি নিয়ে পাঁচ শতাধিক ভিউয়ার্স মন্তব্য করেছেন এবং সবগুলো মন্তব্যই গানটি নিয়ে ভীষণ পজিটিভ মন্তব্য। কেউ কেউ লিখেছেন, সব বেসুরের মেলায় একটি সুরের গান পেলাম, কেউ লিখেছেন অনেকদিন পর একটি মন ছুঁয়ে যাবার মতো গান পেলাম, আবার কেউ লিখেছেন গানটি যতোবারই শুনি মনে হয় আমার আর আমার জামাইয়ের জন্য এই গানটি লেখো হয়েছে। এমন আরো অনেক পজিটিভি মন্তব্য। তাই কিশোর নতুন গান প্রকাশের ব্যাপারে আরো চিন্তাশীল হয়ে উঠেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরের জন্মদিনে ‘আনন্দ মেলা’

১

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

২

কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩

গুলিস্তান জিরো পয়েন্টে ডিএসসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৪

গরু জবাই করায় ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

৫

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, ৯৫ জনের চাকরির সুযোগ

৬