বগুড়ার গোদারপাড়ায় বাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের গোদারপাড়া উত্তরপাড়ায় মো. নুরুন্নবীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাড়ির তিনটি ঘরের মালামাল ভস্মিভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা যথা সময়ে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি।
আরও পড়ুনপরে স্থানিয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
মন্তব্য করুন








