পাবনার চাটমোহরের ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সিরাজগঞ্জ বনপাড়া সড়কের মান্নাননগর নামক স্থানে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তিনি চাটমোহর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হান্ডিয়াল ইউনিয়নের ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামাকুড়িয়া গ্রামে। বাবার নাম ছোরমান প্রামাণিক।
আরও পড়ুনডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন








_medium_1793286432.jpg)