ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৮:২৯ পিএম

বগুড়ায় ইয়াবা কারবারির সাত বছরের কারাদন্ড

বগুড়ায় ইয়াবা কারবারির সাত বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদকদ্রব্য ইয়াবা কারাবারি মামুনুর রশিদ মামুনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার আব্দুল মান্নান ওরফে মান্নানের ছেলে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মো. আফাজ উদ্দিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৭ সালের ১ ডিসেম্বর সকাল পৌনে ১০টার দিকে বগুড়া ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ডিবি সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে রংপুর-বগুড়া মহানড়কের মহাস্থান উত্তরণ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা থেকে আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এরপর গ্রেফতারকৃত আসামি মামুনুর রশিদ মামুনের দেহতল্লাশি করে তার পরনের ফুল প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করে। এব্যাপারে মামলা দায়ের হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সুকমল চন্দ্র মন্ডল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইয়াবা কারবারির সাত বছরের কারাদন্ড

১

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

২

প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

৩

অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

৪

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ডিজিকন, কর্মস্থল ঢাকা

৫

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৬