কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন(২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় স্বামীর বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা ইয়াসমিন ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তার বাবা নুর ইসলামের বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমগীর হোসেনের সাথে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয় বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয়রা শয়নকক্ষের বিছানায় নিলুফার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও তার শাশুড়ি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুনএ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

_medium_1793280853.jpg)







