ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৬:৫৬ পিএম

গরুকে বিশ্বমাতা হিসেবে অভিহিত আদালতের

গরু জবাই করায় ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত,গরু জবাই করায় ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : গরু জবাই করায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত। এ সময় আদালতের বিচারক গরুকে বিশ্বমাতা হিসেবে অভিহিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিনজনের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলেছে, আদালতের বিচারক গত সোমবার তার রায় ঘোষণার সময় সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র মনুস্মৃতি থেকে শ্লোক পড়ে শোনান। যেখানে বলা হয়েছে, গরু হলো বিশ্বমাতা এবং বিশ্বের ভালোর প্রধান স্তম্ভ।

যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাই করেছিলেন। পুলিশ ২০২৪ সালের আগস্টে তাদের ২৭৭ কেজি গরুর মাংসসহ গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুন

এনডিটিভি জানিয়েছে, ওই সময় পুলিশ গোপন সংবাদ পায় জামলা গ্রামের ধাঙ্কিনশের একটি বসত বাড়িতে গরুর মাংস আছে। তখন তারা সেই বাড়িতে গিয়ে ধারালো ছুরি, মাংস মাপার পাল্লা এবং একাধিক পরিবহনের গাড়ি পায়। এছাড়া সেখানে জীবিত গরুও পাওয়া যায়। যেগুলোকে পড়ে স্থানীয় গরু আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। তাদের সবাইকে গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু জবাই করায় ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

১

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, ৯৫ জনের চাকরির সুযোগ

২

দর্শকপ্রিয়তায় তাদের ‘রক্তের বন্ধন’

৩

রূপায়ণ গ্রুপে নিয়োগ, ২৩ বছর হলেই আবেদনের সুযোগ

৪

টাঙ্গাইলে মা‌টি খু‌ঁড়ে ১২টি র‌কেট লাঞ্চারসদৃশ বস্তু ও ৩টি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার

৫

জনবল নিয়োগ দেবে এসিআই, থাকতে হবে স্নাতক পাস

৬