সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম; আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা ও শিশুটির বাবা গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে একটি ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আর শিশুটির বাবা কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

বুধবার বিকেল ৫টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ।

তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। কিছুক্ষণ পর বিস্তারিত জানাব।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189028