চট্টগ্রামের বাঁশখালীতে ৫৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফয়সাল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনগ্রেপ্তার ফয়সাল কক্সবাজারের টেকনাফ থানার লেদা এলাকার পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-বি, কক্ষ নম্বর ১০৮-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদ ও নুর হাবার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








