ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১০:৪০ পিএম

বগুড়া রেল স্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া রেল স্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া রেল স্টেশন থেকে নাজমুল হুদা তুলুব নামে অনুমান ৭০ বছর বয়সী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে স্থানিয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

বগুড়া মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্টেশন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো.আব্দুল জলিল বলেন, নাজমুল হুদা বগুড়া রেল স্টেশনের পুর্ব পাশে একটি গণশৌচাগারের কেয়ারটেকার হিসাবে কাজ করতেন।

পাশাপাশি তিনি বিভিন্ন হোটেলে বাবুর্চি ছিলেন। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে শৌচাগারের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি মারা যান। এরপর স্থানিয়রা তার মরদেহ উদ্ধার করে সদর থানার ওসি ও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জকে জানিয়ে তাকে মহানগরের নামাজগড় কবরস্থানে দাফন করেন। তিনি ৩০-৩৫ বছর ধরে স্টেশন এলাকায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ আসছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

আব্দুল জলিল আরো বলেন, তার কাছ থেকে তার ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। এতে লেখা রয়েছে তার নাম নাজমুল হুদা তুলুব, পিতার নাম মুনু ও বাড়ি মহানগরের রহমান নগরে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে জানা গেছে।

বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাবলুর রহমান বলেন, তারা জানতে পেরেছেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে ও সদর থানার ওসিকে জানিয়ে স্থানীয় লোকজন তার মরদেহ দাফন করেছেন। তার নিকট আত্মীয় বলতে কেউ নেই। তাকে দেখার জন্য কোন আত্মীয় আসেনি। তাই স্থানিয়রা দায়িত্ব নিয়ে তাকে দাফন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া রেল স্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১

এমপি মোরশেদ মিলটনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতার অভিযোগ

২

আবুল খায়ের গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

৩

ওয়ালটনে প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

৪

দিনাজপুরে কমছেই না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

৫

বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

৬